দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের পদত্যাগ

ব্যক্তিগত কারণ দেখিয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেছেন। বুধবার (৭ আগস্ট) তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

NATIONAL NEWS

8/7/20241 min read

অনলাইন ডেস্ক (একুশের বাণী), ৭ আগস্ট ২০২৪ঃ ব্যক্তিগত কারণ দেখিয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেছেন। বুধবার (৭ আগস্ট) তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

২০২০ সালের ৮ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। এর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৮৯ সালের ২৮ অক্টোবর এ এম আমিন উদ্দিন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৬-২০০৮ সাল পর্যন্ত পরপর দুইবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এবং ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ সেশনে পরপর দুইবার সভাপতি নির্বাচিত হন।

২০০৯ সাল থেকে দায়িত্ব পালনকারী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুর পর, ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

সত্যের পথে পথ চলা

contact@ekusherbani.com

সম্পাদক ও প্রকাশক
ড. বেলাল উদ্দিন আহমেদ

সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক একুশের বাণী