বাংলাদেশ–আফগানিস্তান ঔষধ খাতে নতুন দিগন্ত
জেনিথ ফার্মাসিউটিক্যালসের সঙ্গে আফগান শীর্ষ প্রতিষ্ঠানের চুক্তি। প্রথমবারের মতো আফগানিস্তানের তালেবান সরকারের মন্ত্রী পর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসে দু’দেশের বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ উপলক্ষে আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী মৌলভি আহমাদুল্লাহ জাহিদের নেতৃত্বে এই সফরে সরকারি ও বেসরকারি পর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
NATIONAL NEWSBUSINESS & COMMERCE
1/28/20262 min read


বাণিজ্য ডেস্কঃ প্রথমবারের মতো আফগানিস্তানের তালেবান সরকারের মন্ত্রী পর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসে দু’দেশের বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ উপলক্ষে আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী মৌলভি আহমাদুল্লাহ জাহিদের নেতৃত্বে এই সফরে সরকারি ও বেসরকারি পর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
আফগানিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ ও আফগানিস্তান পারস্পরিক সম্পর্ককে কেবল বন্ধুত্বপূর্ণ পর্যায়ে সীমাবদ্ধ না রেখে অর্থনৈতিক অংশীদারত্বে উন্নীত করতে সম্মত হয়েছে। এর মাধ্যমে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি, পারস্পরিক আস্থা জোরদার এবং উভয় দেশের জন্য বাস্তবিক অর্থনৈতিক সুফল অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ও আফগানিস্তানের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির মধ্যে ঔষধ বিষয়ক দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভাপতিত্ব ও দিকনির্দেশনা প্রদান করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোঃ শামীম হায়দার।
আলোচনায় বাংলাদেশের আন্তর্জাতিক মানসম্পন্ন ফার্মাসিউটিক্যাল শিল্পের সক্ষমতা, বিশ্বমানের উৎপাদন ব্যবস্থা ও কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়। এ সময় আফগানিস্তানে নিয়মিত ও দীর্ঘমেয়াদে ঔষধ ও চিকিৎসা সামগ্রী রপ্তানিতে বাংলাদেশের প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করা হয়।
এর ধারাবাহিকতায় আফগান প্রতিনিধি দল ফেনী বিসিক শিল্পনগরীতে অবস্থিত জেনিথ ফার্মাসিউটিক্যালস লিঃ -এর আধুনিক সিজিএমপি (cGMP) মডেলের বিশ্বমানের উৎপাদন কারখানা পরিদর্শন করে। কারখানা পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা, কঠোর মাননিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর অপারেশন ও পেশাদার ব্যবস্থাপনায় মুগ্ধ হয়ে আফগানিস্তানের স্বনামধন্য প্রতিষ্ঠান মুমটাজ এ্যাটলাস তাৎক্ষণিকভাবে জেনিথ ফার্মাসিউটিক্যালস লিঃ এর সঙ্গে আনুষ্ঠানিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করে।
পরিদর্শনের পর আফগান কোম্পানিটির সিইও আরাশ আন্সারি আনুষ্ঠানিক ভাবে জেনিথ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ড. বেলাল উদ্দিন আহমেদের কাছে আফগান বাজারে জেনিথের পণ্য বিপণন ও বিতরণের জন্য স্ট্র্যাটেজিক ডিস্ট্রিবিউশন পার্টনারশিপের প্রস্তাব দেন। তিনি জেনিথের ভিশন, মাননিয়ন্ত্রণ ব্যবস্থা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেন।
এরপর ঢাকায় জেনিথ ফার্মাসিউটিক্যালস লিঃ -এর কর্পোরেট অফিসে জেনিথ ফার্মাসিউটিক্যালস লিঃ এবং আফগানিস্তানের একটি শীর্ষস্থানীয় ঔষধ বাজারজাতকরণ প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিতরণ ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনিথের ব্যবস্থাপনা পরিচালক ড. বেলাল উদ্দিন আহমেদ, পরিচালক ফিরোজ উদ্দিন আহমেদ এবং পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ। জেনিথের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ড. বেলাল উদ্দিন আহমেদ ও ফরিদ উদ্দিন আহমেদ। অপরদিকে আফগান প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন সিইও আরাশ আন্সারি এবং ভাইস প্রেসিডেন্ট আব্দুল বাসির ফাইজি।
এই চুক্তির মাধ্যমে আফগানিস্তানে জেনিথ ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত ওষুধের নিয়মিত সরবরাহ, ভবিষ্যৎ নতুন পণ্যের বাজারজাতকরণ এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার নতুন অধ্যায় সূচিত হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি বাণিজ্যিক চুক্তিই নয়, বরং বাংলাদেশের ওষুধ শিল্পের আন্তর্জাতিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতার একটি শক্তিশালী স্বীকৃতি, যেখানে জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি গুরুত্বপূর্ণ অগ্রদূত হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করল।
Business Desk:
For the first time, a ministerial-level delegation from the Taliban-led government of Afghanistan has visited Bangladesh, marking a new milestone in bilateral commercial relations between the two countries. The delegation, led by Afghanistan’s Deputy Minister of Industry and Commerce, Maulvi Ahmadullah Zahid, visited Bangladesh to participate in the Dhaka International Trade Fair and held a series of important meetings at both government and private-sector levels.
In an official statement, the Afghan Ministry of Commerce said that both Bangladesh and Afghanistan have agreed to elevate their relationship from a purely friendly level to a strategic economic partnership. The objective is to increase bilateral trade, strengthen mutual trust, and ensure tangible economic benefits for both nations.
On January 21, 2026, an important bilateral meeting was held at the headquarters of the Directorate General of Drug Administration (DGDA), Bangladesh, between DGDA and the Food and Drug Authority of Afghanistan. The meeting aimed to enhance cooperation in the pharmaceutical sector and expand trade opportunities. The session was chaired and guided by the Director General of DGDA, Major General Md. Shamim Haider.
During the discussion, Bangladesh highlighted the strength of its internationally compliant pharmaceutical industry, world-class manufacturing facilities, and stringent quality assurance systems. Bangladesh also reaffirmed its readiness to export medicines and medical products to Afghanistan on a regular and long-term basis.
As a continuation of this initiative, the Afghan delegation visited the state-of-the-art cGMP-compliant manufacturing facility of Zenith Pharmaceuticals Ltd., located at the Feni BSCIC Industrial Estate. The delegation was highly impressed by Zenith’s production capacity, strict quality control measures, technology-driven operations, and professional management.
Following the visit, Mumtaz Atlas Limited, a renowned pharmaceutical marketing company in Afghanistan, immediately expressed its interest in formal cooperation with Zenith Pharmaceuticals Ltd. Subsequently, the CEO of Mumtaz Atlas Limited, Mr. Arash Ansari, formally proposed a strategic distribution partnership to Dr. Belal Uddin Ahmed, Managing Director of Zenith Pharmaceuticals Ltd., for marketing and distributing Zenith’s products in the Afghan market. He highly praised Zenith’s vision, quality systems, and future growth potential.
Later, an official distribution and cooperation agreement was signed at the corporate office of Zenith Pharmaceuticals Ltd. in Dhaka between Zenith Pharmaceuticals Ltd. and a leading pharmaceutical distribution company of Afghanistan.
The agreement signing ceremony was attended by Dr. Belal Uddin Ahmed, Managing Director of Zenith Pharmaceuticals Ltd., along with Directors Firoz Uddin Ahmed and Forid Uddin Ahmed. On behalf of Zenith Pharmaceuticals Ltd., the agreement was signed by Dr. Belal Uddin Ahmed and Mr. Forid Uddin Ahmed. On behalf of the Afghan company, the agreement was signed by CEO Mr. Arash Ansari and Vice President Mr. Abdul Basir Faizi.
Industry insiders believe that this agreement will open a new chapter of long-term cooperation, ensuring the regular supply of Zenith Pharmaceuticals’ products in Afghanistan and facilitating the launch of future products in the Afghan market.
Analysts describe this development not merely as a commercial agreement, but as a strong recognition of Bangladesh’s pharmaceutical industry on the global stage—where Zenith Pharmaceuticals Ltd. has further strengthened its position as a key pioneer.
میز تجارت:
برای نخستین بار، یک هیأت در سطح وزارتی از حکومت طالبان افغانستان به بنگلادش سفر کرده است که این سفر نقطه عطفی تازه در روابط تجاری دوجانبه میان دو کشور محسوب میشود. این هیأت به ریاست مولوی احمدالله زاهد، معاون وزیر صنعت و تجارت افغانستان، بهمنظور شرکت در نمایشگاه بینالمللی تجارت داکا وارد بنگلادش شد و در جریان این سفر، چندین نشست مهم در سطوح دولتی و خصوصی برگزار گردید.
وزارت تجارت افغانستان در یک اعلامیه رسمی اعلام کرد که دو کشور توافق کردهاند روابط خود را از سطح صرفاً دوستانه به شراکت اقتصادی ارتقا دهند؛ هدف از این تصمیم، افزایش حجم تجارت، تقویت اعتماد متقابل و دستیابی به منافع اقتصادی واقعی برای هر دو کشور است.
در تاریخ ۲۱ جنوری ۲۰۲۶، نشست مهمی در دفتر مرکزی اداره کل دارو (DGDA) بنگلادش میان اداره کل دارو بنگلادش و اداره غذا و داروی افغانستان برگزار شد. هدف این نشست، گسترش همکاریهای دوجانبه در بخش داروسازی و توسعه تجارت بود. این جلسه تحت ریاست و رهنمودهای جنرال میجر محمد شمیم حیدر، رئیس اداره کل دارو بنگلادش، برگزار گردید.
در این نشست، توانمندیهای صنعت داروسازی بنگلادش مطابق با معیارهای بینالمللی، سیستمهای تولید پیشرفته جهانی و کنترل کیفی سختگیرانه بهطور ویژه مورد تأکید قرار گرفت. همچنین بنگلادش آمادگی خود را برای صادرات منظم و درازمدت دارو و تجهیزات طبی به افغانستان اعلام نمود.
در ادامه این برنامه، هیأت افغانستانی از کارخانه مدرن و مجهز مطابق با معیارهای cGMP شرکت Zenith Pharmaceuticals Ltd. که در شهرک صنعتی BSCIC فنی واقع شده است، بازدید بهعمل آورد. اعضای هیأت از ظرفیت تولید، سیستمهای دقیق کنترل کیفیت، عملیات مبتنی بر فناوری و مدیریت حرفهای این شرکت عمیقاً تحت تأثیر قرار گرفتند.
پس از این بازدید، شرکت معتبر افغان «ممتاز اطلس لمیتد» بلافاصله علاقهمندی خود را برای همکاری رسمی با شرکت Zenith Pharmaceuticals Ltd. اعلام کرد. متعاقباً، آقای آرش انصاری، رئیس اجرائیوی این شرکت، بهطور رسمی پیشنهاد شراکت استراتژیک توزیع محصولات Zenith در بازار افغانستان را به داکتر بلالالدین احمد، مدیرعامل Zenith Pharmaceuticals Ltd. ارائه نمود و از دیدگاه، سیستمهای کیفی و ظرفیت رشد آینده این شرکت بهشدت تمجید کرد.
متعاقباً، قرارداد رسمی توزیع و همکاری میان Zenith Pharmaceuticals Ltd. و یکی از شرکتهای پیشتاز توزیع دارو در افغانستان، در دفتر مرکزی Zenith در شهر داکا به امضا رسید.
در مراسم امضای قرارداد، داکتر بلالالدین احمد، مدیرعامل Zenith Pharmaceuticals Ltd.، به همراه آقای فیروزالدین احمد و آقای فریدالدین احمد (مدیران شرکت) حضور داشتند. این قرارداد از سوی Zenith Pharmaceuticals Ltd. توسط داکتر بلالالدین احمد و آقای فریدالدین احمد و از جانب شرکت افغانستانی توسط آقای آرش انصاری (رئیس اجرائیوی شرکت) و آقای عبدالبصیر فیضی (معاون رئیس) به امضا رسید.
کارشناسان معتقدند که این قرارداد، فصل تازهای از همکاریهای درازمدت را رقم خواهد زد و زمینه تأمین منظم داروهای تولیدی Zenith Pharmaceuticals Ltd. در افغانستان و معرفی محصولات جدید این شرکت را فراهم خواهد کرد.
به باور تحلیلگران، این توافق تنها یک قرارداد تجاری نیست، بلکه نشانهای قدرتمند از پذیرش و توانمندی جهانی صنعت داروسازی بنگلادش است؛ جایی که شرکت Zenith Pharmaceuticals Ltd. بار دیگر جایگاه خود را بهعنوان یکی از پیشگامان برجسته این صنعت تثبیت کرد।
